নান রুটি - 8 ok theme
Headlines News :
Home » » নান রুটি

নান রুটি

Written By Jibon Islam on Saturday, August 6, 2016 | 1:06 PM

প্রতিদিন সকালে কিংবা বিকালের নাস্তায় অথবা যেকোন রেগুলার সময়ের খাবারে আপনি রুটি খেয়ে যাচ্ছেন। হালকা একটু পরিবর্তন করলে মুখের রুচির পরিবতন আনা যায়।বাসায় বানানো যায় নান রুটি। খেতে মজা, সফট এবং পেটেও থাকবে অনেক সময়! তবে প্রথমে বলে নেই, এই নান রুটি আপনি যে কোন তরকারী দিয়ে খেতে পারেন এবং শর্মা টাইপ কিছু করে রুটির পেটে ভরে স্যান্ডউইচও টাইপ বানাতে পারবেন। উপকরণ দুইকাপ ময়দা ( ৬ টা রুটির জন্য), এক চা চামচ ইষ্ট , এক চামচ চিনি, লবন (পরিমান মত), তেল (পরিমান মত) । প্রস্তুত প্রনালী একটি পাত্রে পানি গরম দিন ।খামির বানানোর পাত্রে দুইকাপ ময়দা নিন। মেজারমেন্ট বিষয়ক একটা পোষ্ট এখানে আছে। এক চা চামচ ইষ্ট নিন। তবে এর আগে ময়দায় পরিমান মত লবন ও এক চা চামচ চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।ইষ্ট পানিতে গুলে নিয়ে ময়দায় দিয়ে মাখাতে থাকুন এবং প্রয়োজনমতো গরম পানি দিয়ে দিয়ে খামির বানান। এখানে একটু সাবধানে, যেহেতু চিনি আছে তাই আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে মাখাতে থাকুন। লক্ষ্য রাখবেন খামির যাতে বেশী নরম না হয়ে যায়। খামির হয়ে গেলে এবার তেল (অল্প অল্প করে) দিয়ে আবারো খামির মলে মলে আরো নরম করে নিন। খামিরকে একটা ধাতব/প্লাস্টিকের পাত্রে কিছুক্ষন রেখে গরম করা পানি পাত্রের উপর দিয়ে দিন (চুলা নিভিয়ে রাখুন)। পানি থেকে উঠা বাষ্প খামিরের তলায় লাগবে, খামির হালকা গরমে ফুলে উঠবে। মিনিট বিশেক পর খামির তুলে দেখুন। ফুলে বড় হয়েছে এবং ভাল ঘ্রাণ বেরুচ্ছে। রুটি বেলার জন্য খামিরকে ছয় ভাগে ভাগ করুন (ছোট বানাতে চাইলে দুইকাপ ময়দায় আটটি বানাতে পারেন) রুটি বেলে নিন। তাওয়া গরম করে সাধারন রুটির মত করে সেঁকে নিন। তবে ভাল একটা পাতলা কাপড় দিয়ে চাপ দিয়ে দিয়ে সেঁকে নিন। যাতে রুটির প্রতি অংশে আগুনের আঁচ লাগে। ব্যস, হয়ে গেল `হোম মেইড নান রুটি`! আপনার পছন্দ সই যে কোন তরকারী নিয়ে বসে যেতে পারেন। আমি নিশ্চিত রুটির তুলনায় অনেক অনেক ভাল লাগবে।
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Website | JIBON |
Copyright © 2011. 8 ok theme - All Rights Reserved
Created by MD.JIBON ISLAM Creating Website
Proudly powered by JIBON