যেভাবে কিডনি ভালো রাখবেন - 8 ok theme
Headlines News :
Home » » যেভাবে কিডনি ভালো রাখবেন

যেভাবে কিডনি ভালো রাখবেন

Written By Jibon Islam on Saturday, August 6, 2016 | 12:47 PM

শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশের মধ্য কিডনি অন্যতম। মানবশরীরের চালিকা শক্তি এটি। আপনার শরীরে শক্তি তৈরি থেকে শুরু করে রক্ত প্রবাহ ঠিক রেখে শরীরকে সুস্থ রাখে কিডনি। তবে উচ্চ রক্তচাপ, শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট, বেক পেইন, অস্বাভাবিক স্বাস্থ্যহানি কিডনিসংক্রান্ত রোগের মূল কারণ। তাই জেনে রাখুন কিডনি সুস্থ রাখার সহজ কৌশল সমূহ। প্রচুর পানি পান করুন : পানি শরীরের জন্য অত্যান্ত জরুরি। পর্যাপ্ত পানি পান না করলে শরীরে নানা রোগ বাসা বাধঁতে পারে। তার মধ্য কিডনিজনিত সমস্যা অন্যতম। যারা ব্যায়াম বা কঠোর পরিশ্রম করে থাকেন তাদের দিনে কমপক্ষে ৬-৮ গ্লাস পানি পান করার অভ্যাস করা উচিত। কিংবা গরমের সময় যখন আপনি প্রচুর পরিমাণে ঘামছেন এবং আপনার শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে সেই সময়েও সৃষ্টি হতে পারে কিডনিজনিত নানা সমস্যা। রক্ত চাপ নিয়ন্ত্রণে রাখুন : উচ্চ রক্তচাপ শরীরের শিরাসমূহকে ক্ষতিগ্রস্ত করে। আর পর্যাপ্ত রক্তের অভাবে দেখা দেয় কিডনিজনিত সমস্যা। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখুন। প্রতিদিন নিকটস্থ ডাক্তারে সাহায্য নিয়ে রক্তচাপ মেপে লিখে রাখুন এবং তারতম্য বেশি হলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। প্রতিদিন ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন : সপ্তাহে নিয়ম করে ত্রিশ মিনিটের ব্যায়াম আপনাকে করে তুলতে পারে সুস্বাস্থ্যের অধিকারী। ব্যায়াম আমাদের শরীরে সমস্ত স্থানে রক্তকে প্রবাহ করতে সাহায্য করে যা কিডনিকে রাখে সুস্থ। প্রচুর শাকসবজি খান : সবুজ ফলমূল আর শাকসবজি কেবল আপনাকে সুন্দর স্বাস্থ্য উপহার দেয় না, এটি আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে কিডনিকে রাখে সুস্থ এবং আপনাকে রাখে প্রাণচঞ্চল। লবণ পরিহার করুন : লবণ উচ্চ রক্ত চাপের অন্যতম কারণ। এটি কিডনিতে থাকা ছোট ছোট শিরাসমূহকে নষ্ট করে ফেলে। যা আপনার হজম করার ক্ষমতাকেও বিনষ্ট করে। তাই রক্ত চাপ বৃদ্ধি করে এমন খাবার থেকে দূরে থাকুন এবং খাবার লবণ আলাদা খাবার থেকে বিরত থাকুন।
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Website | JIBON |
Copyright © 2011. 8 ok theme - All Rights Reserved
Created by MD.JIBON ISLAM Creating Website
Proudly powered by JIBON